প্রাইভেসি পলিসি

Batchmates Connect অ্যাপ · সর্বশেষ হালনাগাদ 22-09-2026

১. কারা, কী জন্য

এই অ্যাপটি চালায় Batchmates Connect টিম। এটি স্কুল, কলেজ, মাদ্রাসা ও ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের একটি ব্যক্তিগত (প্রাইভেট) ডাইরেক্টরি — প্রতিটি প্রতিষ্ঠানের সদস্যরা নিজেদের মধ্যে একে অপরকে খুঁজে পান, যোগাযোগ করেন, রক্তদাতা খোঁজেন (জরুরি প্রয়োজনে জেলার অন্য প্রতিষ্ঠানের সদস্যরাও, যাঁরা রাজি) আর নিজের প্রতিষ্ঠানের নোটিশ পান। এক প্রতিষ্ঠানের ডাইরেক্টরি অন্য প্রতিষ্ঠানের সদস্যরা দেখেন না। ডাইরেক্টরি শুধু অ্যাপে, লগইন করার পর দেখা যায়; কোনো ওয়েবসাইটে বা সার্চ ইঞ্জিনে নয়।

২. কোন তথ্য থাকে

  • প্রতিষ্ঠানের আগের রেজিস্ট্রেশন তালিকা থেকে (যেখানে এভাবে যুক্ত হয়েছেন): নাম, মোবাইল নম্বর, ইমেইল, ব্যাচের সাল, গ্রুপ, পেশা, পদবি, অফিস, ব্লাড গ্রুপ, জন্মতারিখ, জেলা, দেশ ও ছবি। এই তথ্য সদস্যরা নিজ নিজ প্রতিষ্ঠানের অনুষ্ঠানের রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন।
  • আপনি অ্যাপে যা দেন বা বদলান: ঠিকানা, শিক্ষা, শিফট, ভর্তির সাল, শেষ রক্তদানের তারিখ, নতুন ছবি, কোন তথ্য কে দেখবেন সেই বাছাই।
  • নিরাপত্তার জন্য: যে ফোনে লগইন করেছেন তার একটি শনাক্তকারী (এক অ্যাকাউন্ট এক ফোন), অ্যাপের সংস্করণ, নোটিফিকেশন পাঠানোর টোকেন, আর লগইন ও কোড চাওয়ার চেষ্টার রেকর্ড (সময়, IP ঠিকানা, ফলাফল)।
  • যা নেওয়া হয় না: আপনার ফোনের কন্টাক্ট, অবস্থান (লোকেশন) বা অন্য কোনো ফাইল — শুধু আপনি নিজে যে ছবিটা বাছাই করেন সেটি ছাড়া।

৩. কে কী দেখেন

  • আপনি নিজে লগইন করে তথ্য নিশ্চিত করে সম্মতি না দেওয়া পর্যন্ত অন্য সদস্যরা আপনার শুধু নাম আর ব্যাচ দেখেন।
  • সম্মতির পর আপনার মোবাইল, ইমেইল, জন্মতারিখ ও ঠিকানা কে দেখবেন — নিজের প্রতিষ্ঠানের সবাই, শুধু নিজের ব্যাচ, নাকি কেউ না — তা আপনি ঠিক করেন এবং যেকোনো সময় বদলাতে পারেন। বাকি তথ্য নিজের প্রতিষ্ঠানের লগইন করা সদস্যরা দেখেন।
  • প্রতি ব্যাচের ১–২ জন কমিটির অ্যাডমিন নিজের ব্যাচের যাঁরা এখনো যুক্ত হননি তাঁদের নাম, ব্যাচ ও মোবাইল নম্বর দেখতে পারেন, যাতে যোগাযোগ করে যুক্ত হতে সাহায্য করতে পারেন। প্রতিবার নম্বর দেখা রেকর্ডে থাকে।
  • সংগঠনের সুপার অ্যাডমিনরা একটি সুরক্ষিত প্যানেল থেকে তথ্য সংশোধন ও অনুমোদনের কাজ করেন।
  • আপনার তথ্য বিক্রি করা হয় না, আর উপরে লেখা কাজের বাইরে কাউকে দেওয়া হয় না।

৪. নিরাপত্তা

লগইন হয় মোবাইল বা ইমেইলে পাঠানো এককালীন কোড দিয়ে; একটি অ্যাকাউন্ট একটি ফোনেই চলে। ফোনে লগইনের তথ্য এনক্রিপ্ট করে রাখা হয়, আর অ্যাপে স্ক্রিনশট নেওয়া বন্ধ। সার্ভারের সাথে সব যোগাযোগ HTTPS-এ; ছবি ও তথ্য সরাসরি ইন্টারনেট থেকে পাওয়া যায় না। প্রতি রাতে ডাটাবেসের ব্যাকআপ হয়, ১৪ দিনেরগুলো রাখা থাকে।

আপনার তথ্য আমরা যত্নের সঙ্গে রাখি — উপরের ব্যবস্থাগুলো সেজন্যই। তবুও ইন্টারনেটের কোনো ব্যবস্থাই শতভাগ ঝুঁকিমুক্ত নয়। ছবি ও অন্যান্য তথ্য আপনি নিজের ইচ্ছায়, সম্মতি দিয়ে, নিজ দায়িত্বে দিচ্ছেন। যা দিতে চান না তা খালি রাখতে পারেন; কোন তথ্য কে দেখবেন তা প্রাইভেসি সেটিংসে নিজে ঠিক করতে পারেন; আর যেকোনো সময় অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করতে পারেন।

৫. রেকর্ড (লগ)

অ্যাডমিনদের প্রতিটা কাজ আর তথ্যের প্রতিটা পরিবর্তন (আগে কী ছিল, পরে কী হলো) এমনভাবে রেকর্ড করা হয় যাতে পরে কেউ বদলাতে না পারেন। কোন সদস্য কার প্রোফাইল দেখলেন বা কী খুঁজলেন তা রেকর্ড করা হয় না। লগইন ও কোড চাওয়ার চেষ্টার রেকর্ড ৯০ দিন পর নিজে থেকে মুছে যায়।

৬. যেসব সেবা ব্যবহার হয়

  • SMS-এ কোড পাঠাতে বাংলাদেশের একটি SMS সেবা, আর ইমেইলে কোড পাঠাতে ইমেইল সার্ভার।
  • নোটিফিকেশন পাঠাতে Google Firebase Cloud Messaging।
  • অ্যাপে বিজ্ঞাপন এখন বন্ধ। ভবিষ্যতে চালু হলে শুধু তালিকার নিচে ছোট বিজ্ঞাপন দেখাবে (Google AdMob, সবার উপযোগী বিজ্ঞাপন); তখন Google আপনার ফোনের বিজ্ঞাপন শনাক্তকারী (Advertising ID) ব্যবহার করতে পারে। প্রোফাইল ও রক্তদাতার পাতায় কখনো বিজ্ঞাপন থাকবে না।
  • সার্ভার বাংলাদেশের একটি হোস্টিং সেবায়।

৭. অ্যাকাউন্ট মুছে ফেলা

অ্যাপের "আমি" পাতা থেকে, অথবা এই ওয়েব ফর্ম থেকে অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ দিতে পারেন। অনুরোধ দিলেই ডাইরেক্টরিতে আপনাকে আর দেখা যায় না এবং সব ফোন থেকে লগআউট হয়ে যান। সুপার অ্যাডমিনের অনুমোদনের পর অ্যাকাউন্ট বন্ধ হয়।

অ্যাকাউন্ট বন্ধের পরও সংগঠনের রেকর্ডে আপনার তথ্য থেকে যায়, যা শুধু অ্যাডমিনরা দেখতে পারেন — অন্য কোনো সদস্য নয়। কারণ: এটা পুরনো শিক্ষার্থী ও বন্ধুদের তালিকা, তাই পরে কেউ একই নাম ও ব্যাচ দিয়ে অন্য নম্বরে রেজিস্ট্রেশন করতে চাইলে অ্যাডমিন যেন আগের রেকর্ড দেখে বুঝতে পারেন পরিচয়টি সঠিক কিনা — এভাবে ভুয়া রেজিস্ট্রেশন ঠেকানো হয়। পরে চাইলে আবার আবেদন করে যুক্ত হতে পারবেন।

৮. আপনার অধিকার

অ্যাপে নিজের তথ্য দেখতে ও বদলাতে পারেন (নাম, মোবাইল, ইমেইল, ছবি, SSC সাল ও গ্রুপের বদল অ্যাডমিনের যাচাইয়ের পর কার্যকর হয়), কে কী দেখবেন তা বদলাতে পারেন, আর অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ দিতে পারেন। কোনো তথ্য ভুল দেখলে অ্যাপ থেকেই জানাতে পারেন।

৯. ১৮ বছরের কম বয়সী সদস্য

অ্যাপটি প্রাক্তন শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ যাঁরা নিজ নিজ প্রতিষ্ঠানের চূড়ান্ত পরীক্ষা (এসএসসি, এইচএসসি, দাখিল বা এমনই কিছু) পাস করেছেন। সাম্প্রতিক ব্যাচের কিছু সদস্যের বয়স ১৮-এর কম হতে পারে। তাঁরা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন, তাই অন্যদের মতোই অ্যাপ ব্যবহার করতে পারেন। তাঁদের কাছ থেকে বাড়তি কোনো তথ্য নেওয়া হয় না। তাঁরাও নিজের মোবাইল, ইমেইল, জন্মতারিখ আর ঠিকানা কে দেখবেন তা ঠিক করতে পারেন, চাইলে "কেউ না"। অভিভাবক কোনো তথ্য সরাতে চাইলে অ্যাপের "সাহায্য চাই" বা নিচের ইমেইলে জানালে সরানো হবে। অ্যাপটি ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য নয়।

১০. এই পলিসির পরিবর্তন

পলিসি বদলালে এই পাতায় তারিখসহ হালনাগাদ হবে, আর বড় পরিবর্তন অ্যাপের নোটিশে জানানো হবে।

১১. যোগাযোগ

প্রশ্ন বা অনুরোধ: [email protected]

In English (summary)

Batchmates Connect is a private Android app for alumni of participating schools, colleges, madrasahs and institutes in Bangladesh, so that former students of the same institution can find and contact each other, find blood donors (in an emergency, willing donors from other participating institutions in the same district too) and receive their institution's notices. One institution's directory is never visible to another's members. The directory is visible only inside the app after login, never on the web or in search engines.

Data: name, mobile number, email, batch year, group, profession, designation, office, blood group, date of birth, district, country and photo — from an institution's earlier event registration list where a member joined that way — plus what members add in the app (addresses, education, last donation date, a new photo, visibility choices). For security: an identifier of the phone used to log in, app version, notification token, and login/code attempts (time, IP address, result), which are deleted after 90 days. The app does not read contacts, location or other files.

Who sees what: until a member logs in and consents, others see only their name and batch. After consent, each member chooses who sees their mobile, email, date of birth and addresses — everyone at their own institution, their own batch only, or nobody. Batch committee admins can see the mobile numbers of not-yet-joined members of their own batch to invite them; every such view is logged. Data is never sold or shared beyond these purposes.

Logs: every admin action and every data change is recorded in a tamper-evident log. Profile views and searches are not recorded.

We look after your data carefully — that is what the measures above are for — but no system on the internet is completely risk-free. You provide your photo and other details by your own choice, with consent, at your own responsibility. You may leave anything blank, choose who sees each detail in privacy settings, and request account deletion at any time.

Services: an SMS gateway in Bangladesh and email for login codes; Google Firebase Cloud Messaging for notifications; Google AdMob for small banner ads if ads are turned on in future (currently off), which may use the Advertising ID; hosting in Bangladesh.

Account deletion: from the app (Me → Delete account) or this web form. The member is hidden from the directory and signed out immediately; after review the account is closed. The record is kept and visible to admins only, so that a later registration under the same name and batch with a different number can be checked against it and fake registrations prevented.

Members under 18: the app is for alumni who have passed their institution's final exam (SSC, HSC, Dakhil or similar); some members of recent batches may be under 18. They registered with their own mobile number at their institution's event and use the app like everyone else; no extra data is collected from them, and they too choose who sees their contact details (including "nobody"). A parent or guardian can ask for any detail to be removed through "Need help" in the app or the contact email. The app is not meant for children under 13.

Contact: [email protected]